Logo জনতার শব্দ - নিউজ পোর্টাল

সত্যের সন্ধানে নির্ভীক ও সর্বশেষ সংবাদ এবং প্রয়োজনীয় আপডেট

🔴 নোটিশ: জনতার শব্দ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! 📌 জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা এবং গুরুত্বপূর্ণ সকল খবরের সর্বশেষ আপডেট পেতে সাথেই থাকুন। আরোও এখানে পাচ্ছেন সরকারি সকল সেবার ওয়েবসাইট, "সরকারি তথ্য" ক্লিক করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ
সর্বশেষ সংবাদ
লোড হচ্ছে...

রংপুরের কাউনিয়ায় টাকা-পয়সা নিয়ে দুই ছেলের মধ্যে হাতাহাতির ঘটনা দেখে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দুই ছেলের হাতাহাতি দেখে প্রাণ গেল বৃদ্ধ পিতার

রাত ১০:০৩ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
✒️ জনতার শব্দ | ডেস্ক রিপোর্ট

রংপুরের কাউনিয়ায় টাকা-পয়সা নিয়ে দুই ছেলের মধ্যে হাতাহাতির ঘটনা দেখে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের গুলশান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মহির উদ্দিন। তিনি স্থানীয়ভাবে মুদি দোকান পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টাকা নিয়ে মহির উদ্দিনের বড় ও ছোট ছেলের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। দুই ছেলের এমন সংঘাতের দৃশ্য দেখে বাবা মহির উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হলে তার মৃত্যু হয়।

ঘটনাটি এলাকায় শোকের আবহ তৈরি করেছে। দুই ছেলের বিরোধের এমন মর্মান্তিক পরিণতিতে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আলোচনা চলছে।

Previous Post Next Post