কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন আজ বিকেল ৪টা পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন ঢাকা কর অঞ্চল-২০। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৭ পদে ৪৭ কর্মী নিয়োগে ২ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১০ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ২০, ঢাকা;
১. পদের নাম: কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
২. পদের নাম: ব্যক্তিগত সহকারী;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
৩. পদের নাম: প্রধান সহকারী;
পদসংখ্যা: ১০টি;
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
৪. পদের নাম: উচ্চমান সহকারী;
পদসংখ্যা: ৬টি;
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
৫. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ৯টি;
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৯টি;
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
৭. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৯টি;
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা লিংকে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আজ ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা;
