ঢাকা: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজসমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরুর নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) থেকে একযোগে ক্লাস শুরু হবে।
পূর্বে এই ক্লাস ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের বিভিন্ন বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নতুন সময়সূচি প্রযোজ্য হবে।
ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোঃ শহীদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২ সেপ্টেম্বর এই তথ্য নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট সকলকে নতুন সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
