ঢাকা: ঢাকা কলেজ হিস্টোরি ক্লাবের ২০২৬-২৭ সেশনের জন্য ২৪ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ ইব্রাহীম ভূইয়া মনোনীত হয়েছেন।
কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থী শান্ত বেপারী। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শান্ত বেপারী জানান, "এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পাব ভাবতেই পারিনি। অনুভূতি সত্যিই আনন্দের। আমাকে এই যোগ্য মনে করায় দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী এক বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে চাই।"
‘অতীত অধ্যয়নে ভবিষ্যতের অনুসন্ধান’—এই মূলমন্ত্রকে ধারণ করে দুই বছর আগে যাত্রা শুরু করেছিল ঢাকা কলেজ হিস্টোরি ক্লাব। সংগঠনের নিয়ম অনুযায়ী প্রতি বছরই তাদের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি তাদের লক্ষ্য অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
