এসএসসি ও এইচএসসি পাশে মাসিক আড়াই থেকে পাঁচ হাজার টাকা পাওয়া যায় ডাচ্-বাংলা ব্যাংক বৃত্তি
এই পোস্টে আমরা ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি নিয়ে বিস্তারিত জানবো। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (DBBL) প্রতি বছর মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য প্রতি বছর শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে।
শিক্ষাবৃত্তি প্রদান করা হয় ৩ স্তরে:
১) এইচএসসি/সমমান
২) স্নাতক/সমমান
৩) স্নাতকোত্তর/সমমান
এইচএসসি/সমমান স্তর:
এসএসসি/সমমান পাশ শিক্ষার্থী আবেদন করতে পারে। নির্বাচিত শিক্ষার্থীরা এইচএসসি পর্যায়ে অধ্যয়নরত অবস্থায় মোট ২ বছর মাসিক বৃত্তি ও বই-খাতা ও পোশাক কেনা বাবদ বৃত্তির টাকা পায়। প্রতি মাসে ২৫০০ টাকা হারে মোট ২ বছর ও বই খাতা ও পোশাক কেনা বাবদ এককালীন ৭ হাজার টাকা মিলে ২ বছরে মোট ৬৭ হাজার টাকা পায়।
স্নাতক/সমমান স্তর:
এইচএসসি/সমমান পাশ শিক্ষার্থীরা আবেদন করতে পারে। নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক/সমমান পর্যায়ে অধ্যয়নরত অবস্থায় মোট ৪ বছর(যাদের ৪ বছরের কোর্স)/৫ বছর (এমবিবিএস-যাদের ৫ বছরের কোর্স) মাসিক বৃত্তি ও বই খাতা ও পোশাক কেনা বাবদ বৃত্তির টাকা পায়। স্নাতক পর্যায়ে প্রতি মাসে ৩ হাজার টাকা করে মোট ৪-৫ বছর। বই-খাতা, পোশাক কেনা বাবদ এককালীন সব মিলে ৪/৫ বছরে মোট প্রায় ২ লাখ টাকা বৃত্তি প্রদান করে।
মাস্টার্স/সমমান:
শুধুমাত্র ২ বার মাস্টার্স শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। আপাতত মাস্টার্স পর্যায়ে বৃত্তি প্রদান বন্ধ আছে।
আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে হয় অনলাইনের মাধ্যমে। প্রয়োজনীয় ডকুমেন্টস, ইনফরমেশন প্রদান করতে হয়।
এখানে ক্লিক করে আবেদন করুন
সিলেকশন প্রক্রিয়া:
সিলেকশন করা হয় এসএসসি, এইচএসসি এর ফলাফল ও আর্থিক অবস্থা বিবেচনা করে। গরীব ও মেধাবী শিক্ষার্থীরা অগ্রাধিকার পায় বেশি।
ফলাফল:
আবেদন করার পর থেকে শুরু করে ফাইনাল সিলেকশন পর্যন্ত মোট ২-৩ মাস সময় লাগে টাকা পেতে।
টাকা কিসের মাধ্যমে প্রদান করে:
টাকা প্রদান করা হয় রকেট অ্যাকাউন্টের মাধ্যমে। নির্বাচিত হলে তারাই সব প্রক্রিয়া বলে দেয়।
বর্তমানে সার্কুলার আছে কিনা:
জি বর্তমানে ডাচ্-বাংলা ব্যাংক স্কলারশিপের জন্য এসএসসি-২৫ ব্যাচ শিক্ষার্থীরা আবেদন করেছিলো, তারা ফাইনাল সিলেকশন এর জন্য অপেক্ষা করছে।
বর্তমানে রানিং/টাকা পাচ্ছে কারা:
এইচএসসি ১৯, ২২, ২৩, ২৪ & এসএসসি ২৩, ২৪, ২৫-প্রক্রিয়াধাীন।
