Logo জনতার শব্দ - নিউজ পোর্টাল

সত্যের সন্ধানে নির্ভীক ও সর্বশেষ সংবাদ এবং প্রয়োজনীয় আপডেট

🔴 নোটিশ: জনতার শব্দ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! 📌 জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা এবং গুরুত্বপূর্ণ সকল খবরের সর্বশেষ আপডেট পেতে সাথেই থাকুন। আরোও এখানে পাচ্ছেন সরকারি সকল সেবার ওয়েবসাইট, "সরকারি তথ্য" ক্লিক করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ
সর্বশেষ সংবাদ
লোড হচ্ছে...

দেশজুড়ে কড়া সতর্কতা

রাত ০৭:২৪ | শনিবার, ১ আগস্ট ২০২৬ | ১৭ শ্রাবণ ১৪৩৩
প্রতিবেদক প্রতিবেদক: আবু রায়হান কবির
📌 দেশের পুলিশ বাহিনীর ব্যবহৃত বিভিন্ন যানবাহনে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা ও কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ ও বাসের মতো যানবাহনের ওপর হামলা চালাতে পারে—এমন আশঙ্কায় মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল থেকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে একটি জরুরি বার্তা পাঠিয়ে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের প্রধানদের আদেশগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

জরুরি বার্তায় স্পষ্ট করে বলা হয়েছে, পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা বা অবহেলার সুযোগ নেই। বিশেষ করে ডিউটির সময় এবং ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করে সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া যানবাহন অরক্ষিত (Unattended) অবস্থায় ফেলে রাখার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ ছাড়া থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড কিংবা নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, পুলিশের যানবাহন ও পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত রাখতে মাঝেমধ্যে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়ে থাকে, যা নিয়মিত প্রক্রিয়ারই একটি অংশ এবং এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

Previous Post Next Post