Logo জনতার শব্দ - নিউজ পোর্টাল

সত্যের সন্ধানে নির্ভীক ও সর্বশেষ সংবাদ এবং প্রয়োজনীয় আপডেট

🔴 নোটিশ: জনতার শব্দ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! 📌 জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা এবং গুরুত্বপূর্ণ সকল খবরের সর্বশেষ আপডেট পেতে সাথেই থাকুন। আরোও এখানে পাচ্ছেন সরকারি সকল সেবার ওয়েবসাইট, "সরকারি তথ্য" ক্লিক করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ
সর্বশেষ সংবাদ
লোড হচ্ছে...

চোরকে ‘পার্সেল’ বানিয়ে পুলিশের হাতে তুলে দিলো জনতা!

সকাল ০৯:১৫ | শনিবার, ১ আগস্ট ২০২৬ | ১৭ শ্রাবণ ১৪৩৩
প্রতিবেদক প্রতিবেদক: আবু রায়হান কবির
📌 ইন্দোনেশিয়ায় এক দোকানে ডাকাতির চেষ্টার অভিযোগে চোরকে দড়ি বা হাতকড়ার বদলে উজ্জ্বল কমলা রঙের প্যাকিং টেপে মাথা থেকে পা পর্যন্ত মুড়ে ‘মানব পার্সেল’ বানিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ইন্দোনেশিয়ায় ঘটেছে একেবারেই সিনেমাকেও হার মানানো এক অদ্ভুত কাণ্ড! ২০২৬ সালের জুলাই মাসের শুরুতে একটি দোকানে ডাকাতির চেষ্টা করতে গিয়ে কয়েকজন সন্দেহভাজনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তবে এরপর উত্তেজিত জনতা যা করেছে, তা দেখে নেটদুনিয়ায় প্রশ্ন উঠেছে—চোর ধরা হয়েছে, নাকি কুরিয়ারে পাঠানোর প্রস্তুতি চলছে? কারণ চোর ধরতে দড়ি বা হাতকড়ার বদলে ব্যবহার করা হয়েছে মোটা উজ্জ্বল কমলা রঙের প্যাকিং টেপ।

অভিযুক্তদের মাথা থেকে পা পর্যন্ত এমনভাবে টেপ দিয়ে জড়িয়ে ফেলা হয় যে তারা মুহূর্তেই বিশাল আকৃতির ‘মানব পার্সেল’-এ পরিণত হন। নড়াচড়ার কোনো উপায় না থাকায় তারা সেখানেই পুলিশের অপেক্ষায় থাকেন। ‘মমি’ স্টাইলে মোড়ানো সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় হাসির রোল। কেউ মন্তব্য করেছেন, চোর নয়, মনে হচ্ছে এক্সপ্রেস ডেলিভারির জন্য রেডি! আবার কেউ বলেছেন, এমন প্যাকেজিং খুলতেও তো কাঁচি লাগবে!

তবে এই ঘটনার হাসির খোরাক জোগালেও এর আড়ালে উঠেছে গুরুতর কিছু প্রশ্ন। সাধারণ মানুষের নিজ হাতে আইন তুলে নেওয়া, জনসমক্ষে এভাবে অপদস্থ করা এবং ব্যতিক্রমী এই ‘বিচার’ কতটা আইনসম্মত ও গ্রহণযোগ্য—তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও আলোচনা।

Previous Post Next Post