Logo জনতার শব্দ - নিউজ পোর্টাল

সত্যের সন্ধানে নির্ভীক ও সর্বশেষ সংবাদ এবং প্রয়োজনীয় আপডেট

🔴 নোটিশ: জনতার শব্দ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! 📌 জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা এবং গুরুত্বপূর্ণ সকল খবরের সর্বশেষ আপডেট পেতে সাথেই থাকুন। আরোও এখানে পাচ্ছেন সরকারি সকল সেবার ওয়েবসাইট, "সরকারি তথ্য" ক্লিক করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ
সর্বশেষ সংবাদ
লোড হচ্ছে...

প্রক্সি পরীক্ষার চক্র: সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার ও ২ সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬

রাত ১০:৩০ | শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | ১৬ শ্রাবণ ১৪৩৩
প্রতিবেদক প্রতিবেদক: আবু রায়হান কবির
📌 সরকারি চাকরিতে প্রক্সি পরীক্ষা দিয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এক কর্মকর্তাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো এবং প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত একজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নোয়াখালী জেলা ইউনিট। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার (৩১ জুলাই) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোজফা মুন্সীর ছেলে নুরন্নবী (৫৫), ম্যাকপার্শানের সাইফুল্লাহ বেলালের ছেলে জুলফিকার আলী রায়হান (২৯) এবং মো. আবুল কালামের ছেলে মো. সোহেল (৪০)। এদের মধ্যে জুলফিকার আলী রায়হান মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত এবং তিনি সম্প্রতি ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। অপর দুজন চট্টগ্রাম বিভাগীয় কর কমিশনারের কার্যালয়ের কর অঞ্চল-২-এর অফিস সহায়ক হিসেবে কর্মরত। মূলত কর অঞ্চল-নোয়াখালীতে বিভিন্ন পদে জনবল নিয়োগের পরীক্ষার কাগজপত্র যাচাইকালে হাতের লেখার অসঙ্গতি ধরা পড়ার পর জালিয়াতি চক্রটির এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

সিআইডি জানিয়েছে, চক্রটি দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে আসল প্রার্থীর পরিবর্তে প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ করে সরকারি চাকরিতে নিয়োগ পাইয়ে দেওয়ার অবৈধ কার্যক্রম চালিয়ে আসছে। এ ঘটনায় এর আগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সবমিলিয়ে এই মামলায় এখন পর্যন্ত ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং চক্রটির সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।

Previous Post Next Post