Logo জনতার শব্দ - নিউজ পোর্টাল

সত্যের সন্ধানে নির্ভীক ও সর্বশেষ সংবাদ এবং প্রয়োজনীয় আপডেট

🔴 নোটিশ: জনতার শব্দ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! 📌 জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা এবং গুরুত্বপূর্ণ সকল খবরের সর্বশেষ আপডেট পেতে সাথেই থাকুন। আরোও এখানে পাচ্ছেন সরকারি সকল সেবার ওয়েবসাইট, "সরকারি তথ্য" ক্লিক করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ
সর্বশেষ সংবাদ
লোড হচ্ছে...

এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

বিকাল ৩:৩৮ | সোমবার, ৩ আগস্ট ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩
ইসফার নাজমুল হুদা
✒️ নিজেস্ব প্রতিনিধি: ইসফার নাজমুল হুদা (জনতার শব্দ)
📌 অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের তহসিলদারসহ ৪ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া।

এবার অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের তহসিলদারসহ ৪ কর্মকর্তা–কর্মচারীকে সাময়িক বহিষ্কার করেছেন জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া। সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া আকস্মিক পরিদর্শনে যান দুই ইউনিয়ন ভূমি অফিসে।

এ সময় সেবা প্রত্যাশীরা তার কাছে নানা অভিযোগ করেন। এ সময় অনিয়মের অভিযোগে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ওয়াজেদ আলী খানসহ চারজনকে সাময়িক বরখাস্ত করেন।

পরে জেলা প্রশাসক সফিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। সেখানেও অনিয়মের অভিযোগে তহশিলদারকে সতর্ক করেন।

এদিকে, কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্তের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকরভাবে ‘গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা–কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে’ এমন দাবি ছড়িয়ে পড়ে। যদিও এ তথ্যটি সঠিক নয়। শুধু ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা–কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

Previous Post Next Post