Logo জনতার শব্দ - নিউজ পোর্টাল

সত্যের সন্ধানে নির্ভীক ও সর্বশেষ সংবাদ এবং প্রয়োজনীয় আপডেট

🔴 নোটিশ: জনতার শব্দ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! 📌 জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা এবং গুরুত্বপূর্ণ সকল খবরের সর্বশেষ আপডেট পেতে সাথেই থাকুন। আরোও এখানে পাচ্ছেন সরকারি সকল সেবার ওয়েবসাইট, "সরকারি তথ্য" ক্লিক করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ
সর্বশেষ সংবাদ
লোড হচ্ছে...

রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নে অশ্লীল ভিডিও তৈরি, দুই বান্ধবীসহ গ্রেপ্তার ৪

রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নে অশ্লীল ভিডিও তৈরি, দুই বান্ধবীসহ গ্রেপ্তার ৪

বিকাল ৪:৪৬ | সোমবার, ৩ আগস্ট ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩
ইসফার নাজমুল হুদা
✒️ নিজেস্ব প্রতিনিধি: ইসফার নাজমুল হুদা (জনতার শব্দ)
📌 গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসা ভাড়া নিয়ে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে দুই নারী ও তাদের দুই পুরুষ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর বিভাগের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে একটি বাসা ভাড়া নিয়ে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নে দুই বান্ধবী মিলে অশ্লীল ভিডিও তৈরির কার্যক্রম শুরু করেছিলেন। এই অপরাধে দুই নারী ও তাদের দুই পুরুষ সহযোগীসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের হীরকপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানে অশ্লীল ভিডিও তৈরির কার্যক্রম চলছিল। অভিযান চালিয়ে ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোনসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের মামুনী আক্তার, গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজীপাড়া এলাকার রাকিবুল হাসান রাকিব, সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রেজেনা খাতুন সাথী এবং সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের মামুন অর রশিদ।

Previous Post Next Post