Logo জনতার শব্দ - নিউজ পোর্টাল

সত্যের সন্ধানে নির্ভীক ও সর্বশেষ সংবাদ এবং প্রয়োজনীয় আপডেট

🔴 নোটিশ: জনতার শব্দ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! 📌 জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা এবং গুরুত্বপূর্ণ সকল খবরের সর্বশেষ আপডেট পেতে সাথেই থাকুন। আরোও এখানে পাচ্ছেন সরকারি সকল সেবার ওয়েবসাইট, "সরকারি তথ্য" ক্লিক করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ
সর্বশেষ সংবাদ
লোড হচ্ছে...

পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল

পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল

দুপুর ১:৩৬ | সোমবার, ৩ আগস্ট ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩
ইসফার নাজমুল হুদা
✒️ নিজেস্ব প্রতিনিধি: ইসফার নাজমুল হুদা (জনতার শব্দ)
📌 নিয়োগ পাওয়ার মাত্র চার দিনের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন মো. মাহফুজুর রহমান।

নিয়োগ পাওয়ার মাত্র চার দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন মো. মাহফুজুর রহমান। সোমবার (৩ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গত ৩০ জুলাই সলিসিটর উইংয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ১৭৯ জনের সঙ্গে তাকেও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

তবে ব্যক্তিগত পরিস্থিতির কারণে এ দায়িত্ব পালন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না উল্লেখ করে তিনি পদ থেকে অব্যাহতি চেয়েছেন। চিঠিতে মাহফুজুর রহমান তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে অবমুক্ত করার অনুরোধ জানিয়েছেন।

Previous Post Next Post