Logo জনতার শব্দ - নিউজ পোর্টাল

সত্যের সন্ধানে নির্ভীক ও সর্বশেষ সংবাদ এবং প্রয়োজনীয় আপডেট

🔴 নোটিশ: জনতার শব্দ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! 📌 জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা এবং গুরুত্বপূর্ণ সকল খবরের সর্বশেষ আপডেট পেতে সাথেই থাকুন। আরোও এখানে পাচ্ছেন সরকারি সকল সেবার ওয়েবসাইট, "সরকারি তথ্য" ক্লিক করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ
সর্বশেষ সংবাদ
লোড হচ্ছে...

সিলেটে এক বাসা থেকে ৩ লাশ উদ্ধার

সিলেটে এক বাসা থেকে ৩ লাশ উদ্ধার

দুপুর ২:৫৪ | বুধবার, ১২ আগস্ট ২০২৬
ইসফার নাজমুল হুদা
✒️ নিজেস্ব প্রতিনিধি: ইসফার নাজমুল হুদা (জনতার শব্দ)

সিলেট মহানগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসায় স্বামী, স্ত্রী ও তাদের গৃহপরিচারিকাকে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার( ১২ আগস্ট) সকালে এই ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও আতঙ্ক।

নিহতরা হলেন রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী (৭২) এবং বাসায় কর্মরত গৃহপরিচারিকা (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম। তিনি জানান, মিতালি ১১১ নম্বর বাসায় তিনজনকেই হত্যা করা হয়েছে।

জানা গেছে, নিহত আব্দুস সত্তার মিয়া এলাকার প্রবীণ মুরুব্বি হিসেবে পরিচিত ছিলেন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগ নেতা হিসেবেও তার পরিচিতি ছিল। দীর্ঘদিন ধরে তিনি স্ত্রীকে নিয়ে ওই বাসায় বসবাস করছিলেন, সাথে ছিলেন গৃহপরিচারিকাও।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির। তিনি তার টিম নিয়ে বাসাটি পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেন।

এখন পর্যন্ত হত্যার সুনির্দিষ্ট কারণ বা সন্দেহভাজন কাউকে চিহ্নিত করা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে বলে জানা গেছে। এ ঘটনায় পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Previous Post Next Post