Logo জনতার শব্দ - নিউজ পোর্টাল

সত্যের সন্ধানে নির্ভীক ও সর্বশেষ সংবাদ এবং প্রয়োজনীয় আপডেট

🔴 নোটিশ: জনতার শব্দ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! 📌 জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা এবং গুরুত্বপূর্ণ সকল খবরের সর্বশেষ আপডেট পেতে সাথেই থাকুন। আরোও এখানে পাচ্ছেন সরকারি সকল সেবার ওয়েবসাইট, "সরকারি তথ্য" ক্লিক করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ
সর্বশেষ সংবাদ
লোড হচ্ছে...

৯০ জনের ফেরিতে ছিল ১২০, ডুবে গিয়ে ৪৪ প্রাণহানি

৯০ জনের ফেরিতে ছিল ১২০, ডুবে গিয়ে ৪৪ প্রাণহানি

সকাল ৮:৪৮ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ইসফার নাজমুল হুদা
✒️ নিজেস্ব প্রতিনিধি: ইসফার নাজমুল হুদা (জনতার শব্দ)

জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবে অন্তত ৪৪ জনের প্রাণহানি হয়েছে। গতকাল মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ওই হ্রদের একজন কর্মকর্তার বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৯০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন ফেরিটিতে ১২০ জন ছিল। তাদের মধ্যে শিশু ছিল ১২।

মঙ্গলবার বৈরি আবহাওয়ার মধ্যে সরকারি ফেরিটি ডুবে যাওয়ার পরপরই এক প্রত্যক্ষদর্শী জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করার সময় পানিতে একাধিক মরদেহ ভেসে থাকতে দেখা গিয়েছিল।

জিম্বাবুয়ে সিভিল প্রোটেকশন ইউনিট (সিপিইউ) জানায়, নিবন্ধিত টিকিট বিক্রির তথ্য অনুযায়ী জাহাজটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ছিলেন।

এ ছাড়াও টিকিট কেনার বয়সের কম বয়সী শিশুও জাহাজে থাকতে পারে। তবে এদের সংখ্যা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।

দেশটির রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এজেন্সির (রিডা) এই জলযানটি উত্তরাঞ্চলীয় কারিবা শহর এবং বেশ কয়েকটি দ্বীপ ও মাছ ধরার গ্রামের মধ্যে সাধারণ মানুষকে পারাপারের কাজে নিয়োজিত ছিল।

Previous Post Next Post