Logo জনতার শব্দ - নিউজ পোর্টাল

সত্যের সন্ধানে নির্ভীক ও সর্বশেষ সংবাদ এবং প্রয়োজনীয় আপডেট

🔴 নোটিশ: জনতার শব্দ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! 📌 জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা এবং গুরুত্বপূর্ণ সকল খবরের সর্বশেষ আপডেট পেতে সাথেই থাকুন। আরোও এখানে পাচ্ছেন সরকারি সকল সেবার ওয়েবসাইট, "সরকারি তথ্য" ক্লিক করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ
সর্বশেষ সংবাদ
লোড হচ্ছে...

বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি, আহত ৩

সকাল ০৯:০০ | শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | ১৬ শ্রাবণ ১৪৩৩
প্রতিবেদক প্রতিবেদক: আবু রায়হান কবির
📌 পটুয়াখালীর বাউফলে প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভাকে কেন্দ্র করে বিএনপির সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

পটুয়াখালীর বাউফলে প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভাকে কেন্দ্র করে বিএনপির সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, বিকেলে বাউফল প্রেসক্লাবের বীর উত্তম শামসুল আলম মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা ফরিদ তালুকদার। সভা শেষে প্রেসক্লাবের সামনের সড়কে একই ইউনিয়নের অপর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ পলাশ ওরফে হাজী পলাশের সঙ্গে তার মুখোমুখি দেখা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একই নেতার অনুসারী হওয়া সত্ত্বেও এককভাবে মতবিনিময় সভা আয়োজনের বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত সবাই বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, বিএনপি নেতা ফরিদ তালুকদার ও মাসুম বিল্লাহ পলাশ উভয়ই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শিল্পপতি ইঞ্জিনিয়ার একে এম ফারুক আহমেদ তালুকদারের অনুসারী।

Previous Post Next Post