Logo জনতার শব্দ - নিউজ পোর্টাল

সত্যের সন্ধানে নির্ভীক ও সর্বশেষ সংবাদ এবং প্রয়োজনীয় আপডেট

🔴 নোটিশ: জনতার শব্দ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! 📌 জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা এবং গুরুত্বপূর্ণ সকল খবরের সর্বশেষ আপডেট পেতে সাথেই থাকুন। আরোও এখানে পাচ্ছেন সরকারি সকল সেবার ওয়েবসাইট, "সরকারি তথ্য" ক্লিক করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ
সর্বশেষ সংবাদ
লোড হচ্ছে...

কাউনিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাউনিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সকাল ০৯:২৫ | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
✒️ জনতার শব্দ | ডেস্ক রিপোর্ট

রংপুরের কাউনিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ মো. মনির হোসেন (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত মো. মনির হোসেন কাউনিয়া থানার গোপাল গ্রামের মৃত আব্দুল মান্নান ও মোছা. মনজিলা খাতুনের ছেলে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে (২১:৪৫ ঘটিকা) কাউনিয়া থানাধীন ৩ নং কুর্শা ইউনিয়নের গোপাল ধলুটারী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) ভবেশ চন্দ্র পালের নেতৃত্বাধীন একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোপাল মুন্সীপাড়া মসজিদ হতে বাহাগীলি পর্যন্ত কাঁচা রাস্তার ওপর মাদক বিক্রি হচ্ছে। খবর পেয়ে পুলিশের ওই দলটি জনৈক মো. আজিজের আবাদি জমির পাশে অভিযান চালিয়ে মনির হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

এ সময় তার হেফাজত থেকে আনুমানিক ৪ হাজার টাকা মূল্যের ২০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০০ টাকা এবং ৩টি সিম সংযুক্ত দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় শনিবার রাতেই এসআই ভবেশ চন্দ্র পালের লিখিত এজাহারের ভিত্তিতে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) এর সারণির ১০ (ক)/৪১ ধারায় একটি মামলা (মামলা নং-০৬) দায়ের করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Previous Post Next Post