বাদ পড়ছেন ৩ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী
বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত বলেন, সম্ভাব্য রদবদল নিয়ে নানা আলোচনা থাকলেও এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, সরকারের কাজের মূল্যায়নের ভিত্তিতে মন্ত্রিসভায় পরিবর্তন আনা স্বাভাবিক বিষয়।
রাজনৈতিক বিশ্লেষক নুরুল আমিন বেপারীর মতে, কার্যকর প্রশাসন নিশ্চিত করতে প্রয়োজন হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনাই স্বাভাবিক। বিতর্ক এড়িয়ে প্রশাসনের গতি বাড়ানোই এমন সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হতে পারে।
এদিকে রাষ্ট্রপতির শূন্যপদে বিএনপির প্রার্থী বাছাই শনিবার জাতীয় স্থায়ী কমিটির সভা হবে বলে জানা গেছে। সূত্র বলছে, দলের ভেতর থেকে রাষ্ট্রপতি করার বিবেচনায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে আছেন। দলের বাইরে থেকে রাষ্ট্রপতি করার প্রস্তাবও তারেক রহমানের ভাবনায় রয়েছে। এছাড়া সংসদ উপনেতা নির্বাচনের ব্যাপারেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এছাড়াও, মন্ত্রিপরিষদে রদবদলের বিষয়েও প্রাথমিক আলোচনা হতে পারে বলে জানা গেছে।
