Logo জনতার শব্দ - নিউজ পোর্টাল

সত্যের সন্ধানে নির্ভীক ও সর্বশেষ সংবাদ এবং প্রয়োজনীয় আপডেট

🔴 ব্রেকিং নিউজ: জনতার শব্দ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! 📌 জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা এবং গুরুত্বপূর্ণ সকল খবরের সর্বশেষ আপডেট পেতে সাথেই থাকুন। আরোও এখানে পাচ্ছেন সরকারি সকল সেবার ওয়েবসাইট, "সরকারি তথ্য" ক্লিক করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ

কাউনিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য শুমারীতে আবেদনকারীর সংখ্যা প্রকাশ, জেনে নিন কোন ইউনিয়নে কতজন

স্থানীয় সংবাদ
কাউনিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য শুমারীতে আবেদনকারীর সংখ্যা প্রকাশ, জেনে নিন কোন ইউনিয়নে কতজন
জনতার শব্দ  
রবিবার, ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
প্রতিবেদক প্রতিবেদক: আবু রায়হান কবির
📌 সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে কুর্শা ইউনিয়নে এবং সবচেয়ে কম হারাগাছ ইউনিয়নে।

রংপুরের কাউনিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য শুমারী কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদনকারীদের ইউনিয়নভিত্তিক তালিকা প্রকাশ করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলিয়ে তথ্য সংগ্রহকারী পদে মোট ১ হাজার ৩৭৫ জন এবং সুপারভাইজার পদে ১৮৬ জন আবেদন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে কুর্শা ইউনিয়ন থেকে এবং সবচেয়ে কম আবেদন জমা পড়েছে হারাগাছ ইউনিয়নে।

একনজরে কোন ইউনিয়নে কতজন আবেদনকারী:

ক্র. নং ইউনিয়নের নাম তথ্য সংগ্রহকারী সুপারভাইজার
বালাপাড়া ইউনিয়ন ২৮১ ৩০
টেপামধূপুর ১৮৩ ২২
কুর্শা ২৯৭ ৩৬
শহীদবাগ ১৩৪ ১৭
সারাই ১৩৪ ১৮
পৌরসভা ২২১ ৪৯
হারাগাছ ১২৫ ১৪
সর্বমোট ১৩৭৫ ১৮৬
জনতার শব্দ   — সততা ও বস্তুনিষ্ঠ সংবাদের সাথে আপনার পাশে।
Previous Post Next Post