Logo জনতার শব্দ - নিউজ পোর্টাল

সত্যের সন্ধানে নির্ভীক ও সর্বশেষ সংবাদ এবং প্রয়োজনীয় আপডেট

🔴 ব্রেকিং নিউজ: জনতার শব্দ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! 📌 জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা এবং গুরুত্বপূর্ণ সকল খবরের সর্বশেষ আপডেট পেতে সাথেই থাকুন। আরোও এখানে পাচ্ছেন সরকারি সকল সেবার ওয়েবসাইট, "সরকারি তথ্য" ক্লিক করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথা বলার সময় কান্না করায় ৩ বছরের ছেলেকে হত্যা

বিকেল ০৪:০৬ | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩
প্রতিবেদক প্রতিবেদক: আবু রায়হান কবির
📌 ভারতের উত্তর প্রদেশের মথুরায় পরকীয়া প্রেমিকের সঙ্গে কথা বলার সময় শিশু সন্তান কান্না করায় তাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে পাষণ্ড মায়ের বিরুদ্ধে।

ভারতের উত্তর প্রদেশের মথুরায় এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পরকীয়া প্রেমিকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় তিন বছরের শিশু ছেলে কান্নাকাটি করায় তাকে শ্বাসরোধে হত্যা করেছেন এক পাষণ্ড মা।

এই রোমহর্ষক ঘটনার প্রায় এক মাস পর বিষয়টি প্রকাশ্যে এসেছে। জানা গেছে, অভিযুক্ত মায়ের সঙ্গে তার কথিত প্রেমিকের একটি ফোনালাপ সম্প্রতি ফাঁস হয়। আর সেই ফোনালাপ থেকেই হত্যাকাণ্ডের এই ভয়ংকর রহস্য উন্মোচিত হয়।

জানা যায়, ঘটনার দিন ওই নারী তার প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলছিলেন। এ সময় তার তিন বছরের শিশু সন্তানটি হঠাৎ কান্না শুরু করে। প্রেমিকের সঙ্গে কথায় ব্যাঘাত ঘটায় ওই নারী চরম বিরক্ত হন এবং একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নিজের নিষ্পাপ সন্তানকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন।

হত্যাকাণ্ডের পরপরই বিষয়টি অত্যন্ত সুকৌশলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। ফাঁস হওয়া অডিও রেকর্ড পুলিশের হাতে পৌঁছালে ঘটনার আসল সত্যতা বেরিয়ে আসে। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জনতার শব্দ   — সততা ও বস্তুনিষ্ঠ সংবাদের সাথে আপনার পাশে।
Previous Post Next Post