চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রায় ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার একটি ডোবা থেকে সাপটি উদ্ধার করা হয়। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় সাপটিকে প্রথমে দেখতে পান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমন সাকিব।
পরে তিনি থ্রি-এসএর সঙ্গে যোগাযোগ করলে উদ্ধারকারী দলের সদস্য মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ মোবারক মিয়া দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া বার্মিজ প্রজাতির এই সাপটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন আনুমানিক ১৪ থেকে ১৫ কেজি।
এ বিষয়ে থ্রিএসএস গ্রুপের সদস্য মোহাম্মদ ইমরান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করি। পরে সেটিকে গহীন অরণ্যে অবমুক্ত করে দেই।’ তিনি আরও জানান, খাবারের সংকট, পাহাড় কেটে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসসহ বিভিন্ন কারণে এ ধরনের বন্যপ্রাণী ও সাপ প্রায়ই লোকালয়ে চলে আসে।
