Logo জনতার শব্দ - নিউজ পোর্টাল

সত্যের সন্ধানে নির্ভীক ও সর্বশেষ সংবাদ এবং প্রয়োজনীয় আপডেট

🔴 নোটিশ: জনতার শব্দ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! 📌 জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা এবং গুরুত্বপূর্ণ সকল খবরের সর্বশেষ আপডেট পেতে সাথেই থাকুন। আরোও এখানে পাচ্ছেন সরকারি সকল সেবার ওয়েবসাইট, "সরকারি তথ্য" ক্লিক করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ
সর্বশেষ সংবাদ
লোড হচ্ছে...

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ক্যানসার, কিডনি ও হৃদরোগের রোগীদের জন্য ৪৬০ শয্যাবিশিষ্ট বিশ্বমানের বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র নির্মাণের কাজ চলছে।

০৭:১১ | সোমবার, ২৭ জুলাই ২০২৬ | ১২ শ্রাবণ ১৪৩৩
প্রতিবেদক প্রতিবেদক: আবু রায়হান কবির
📌 রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ক্যানসার, কিডনি ও হৃদরোগের রোগীদের জন্য ৪৬০ শয্যাবিশিষ্ট বিশ্বমানের বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র নির্মাণের কাজ চলছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ক্যানসার, কিডনি ও হৃদরোগের রোগীদের জন্য একটি বিশেষায়িত ও বিশ্বমানের চিকিৎসাকেন্দ্র নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। প্রকল্পটিতে দুটি বেজমেন্টসহ মোট ১৭ তলা ভিত্তির ওপর ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং এর বিভিন্ন তলায় ক্যানসার, কিডনি ও হৃদরোগ বিভাগ চালুর সুব্যবস্থা রাখা হয়েছে। প্রাথমিক পর্যায়ে শয্যা সংখ্যা ভিন্ন থাকলেও পরবর্তীতে এটি বাড়িয়ে ৪৬০ শয্যায় উন্নীত করা হয়েছে।

ব্যয় ও প্রকল্পের বিষয়ে জানা গেছে, সরকারিভাবে অনুমোদিত মূল প্রাক্কলিত ব্যয় প্রায় ৯২ কোটি টাকা হলেও, পরবর্তীতে নির্মাণকাজের পরিধি, ফ্লোর স্পেস বৃদ্ধি এবং নির্মাণসামগ্রীর দাম বাড়ার কারণে এর ব্যয় বেড়ে শতকোটি টাকা ছাড়িয়ে গেছে।

এই বিশেষায়িত ইউনিটটি গড়ে তোলার মূল উদ্দেশ্য হলো রংপুর বিভাগের আট জেলার প্রায় দুই কোটি মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং রাজধানীমুখী রোগীর চাপ কমানো। হাসপাতালটি পুরোপুরি চালু হলে এই অঞ্চলের মানুষকে চিকিৎসার জন্য আর ঢাকায় ছুটতে হবে না।

জনতার শব্দ   — সততা ও বস্তুনিষ্ঠ সংবাদের সাথে আপনার পাশে।
Previous Post Next Post