Logo জনতার শব্দ - নিউজ পোর্টাল

সত্যের সন্ধানে নির্ভীক ও সর্বশেষ সংবাদ এবং প্রয়োজনীয় আপডেট

🔴 ব্রেকিং নিউজ: জনতার শব্দ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! 📌 জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা এবং গুরুত্বপূর্ণ সকল খবরের সর্বশেষ আপডেট পেতে সাথেই থাকুন। আরোও এখানে পাচ্ছেন সরকারি সকল সেবার ওয়েবসাইট, "সরকারি তথ্য" ক্লিক করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ

বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষিকার রিল ভিডিও ভাইরাল: সমালোচনার পর পাশে দাঁড়ালেন সহকর্মীরা

জনতার শব্দ  
রবিবার, ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
প্রতিবেদক প্রতিবেদক: আবু রায়হান কবির
📌 বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষিকার রিল ভিডিও ভাইরাল: সমালোচনার পর পাশে দাঁড়ালেন সহকর্মীরা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকার রিল ভিডিও। ভিডিওতে দেখা যায়, বিউটি পাল নামের ওই শিক্ষিকা বিদ্যালয় প্রাঙ্গণেই শাড়ি পরে খোলা চুলে বিভিন্ন অঙ্গভঙ্গি করছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে’ গানটি।

সিলেটের ওই শিক্ষিকার ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় সচেতন মহল এবং শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা শুরু হয়। অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে এমন আচরণকে অপেশাদার বলে মন্তব্য করেন। সারা সিলেটে বিষয়টি নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়।

তবে নানা সমালোচনার পর এবার ওই প্রধান শিক্ষিকার পাশে দাঁড়িয়েছেন তার সহকর্মীরা। অনেকেই নিজ নিজ ফেসবুক প্রোফাইলে রিলস পোস্ট করে এবং স্ট্যাটাস দিয়ে তার পক্ষে অবস্থান নিচ্ছেন।

পলাশী বাইন নামের এক প্রাথমিক শিক্ষিকা রিলস পোস্ট করে ক্যাপশনে লেখেন, "একজন শিক্ষক কি হাসতে পারবে না? গাইতে পারবে না? একটু সাজতে পারবে না? একটু স্টাইল করে ভিডিও করলেই কি শিক্ষক জাতির জাত চলে গেল?" হাসনাহেনা শাপলা নামের অপর এক শিক্ষিকা আক্ষেপ করে বলেন, "সব দোষ প্রাইমারি শিক্ষকদের। শিক্ষক মানেই কি শিকলে বাঁধা? এটা আমার নীরব প্রতিবাদ।"

উম্মে কুলসুম নামের আরেক শিক্ষিকা ফেসবুকে দীর্ঘ এক পোস্টে লিখেছেন, "শিক্ষক মানে কি শুধু ক্লাসরুম, খাতা-কলম আর দায়িত্বের বোঝা? শিক্ষকরাও মানুষ, তাদেরও মন আছে, অনুভূতি আছে, আনন্দ-বেদনা আছে। শিক্ষকদের রোবট ভাববেন না।"

তিনি আরও বলেন, "একজন প্রফুল্ল ও মানসিকভাবে ভালো থাকা শিক্ষকই তার শিক্ষার্থীদের আরও সুন্দরভাবে শেখাতে পারেন। তাই অযথা ট্রল নয়, আসুন একে অপরের প্রতি সম্মান ও সহমর্মিতা দেখাই।"

তথ্যসূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস / জাগো বাংলা

জনতার শব্দ   — সততা ও বস্তুনিষ্ঠ সংবাদের সাথে আপনার পাশে।

Post a Comment

Previous Post Next Post