ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার প্রতিষ্ঠান জেএমসি বিল্ডার্সের সরাসরি সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে সংস্থাটি।
সম্প্রতি দাখিল করা ওই প্রতিবেদনের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শনিবার (২৫ জুলাই) মামলার সংশ্লিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
বিএফআইইউর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে জেএমসি বিল্ডার্সের মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব নেন মো. সাহাবুদ্দিন। পরে তিনি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, ওই সময়ের মধ্যে ২৪টি কোম্পানি ইসলামী ব্যাংক থেকে মোট ৮০ হাজার কোটি টাকা ঋণ নেয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে একটি ছিল সাবেক রাষ্ট্রপতির প্রতিষ্ঠান জেএমসি বিল্ডার্স। তবে নেওয়া ওই বিশাল অঙ্কের ঋণের অর্থ এখনো ইসলামী ব্যাংককে পরিশোধ করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
* বিদায়ী রাষ্ট্রপতি বঙ্গভবন ছাড়তে পারেন রোববার

Post a Comment