Logo জনতার শব্দ - নিউজ পোর্টাল

সত্যের সন্ধানে নির্ভীক ও সর্বশেষ সংবাদ এবং প্রয়োজনীয় আপডেট

🔴 ব্রেকিং নিউজ: জনতার শব্দ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! 📌 জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা এবং গুরুত্বপূর্ণ সকল খবরের সর্বশেষ আপডেট পেতে সাথেই থাকুন। আরোও এখানে পাচ্ছেন সরকারি সকল সেবার ওয়েবসাইট, "সরকারি তথ্য" ক্লিক করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ

জনতার শব্দ
শনিবার, ২৫ জুলাই ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
প্রতিবেদক প্রতিবেদক: আবু রায়হান কবির
📌 বিএনপির তিন এমপির ভাইরাল ভিডিও নিয়ে প্রধানমন্ত্রী কী পদক্ষেপ নেন দেখতে চাই : ডা. ইরান

বিএনপির দুই এমপির ভাইরাল ভিডিও ও এক এমপির নগ্ন ভিডিও নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কী পদক্ষেপ নেন তা দেখতে চান বলে মন্তব্য করেছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান।

শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে লেবার পার্টির চেয়ারম্যান বলেন, "গত দুই-তিন দিন ধরে একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। জামায়াতে ইসলামীর এক ব্যক্তি একটি ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এবং ‘শয়তান তাকে ওই রাস্তায় নিয়ে গেছে’। এ ঘটনায় দলটি তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানাই।"

সরকারের প্রতি একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ডা. ইরান বলেন, "মৌলভীবাজারের এমপি সাইফুর রহমানের ছেলে, সিলেট-৬ আসনের এমপি ইমরান চৌধুরী ও গাজীপুর সদরের এমপি রনির নগ্ন ভিডিও বের হয়েছে। তাদের ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান কী ব্যবস্থা নেন, তা দেখতে চাই।"

তিনি আরও বলেন, "আপনারা কী করেন দেখতে চাই। যত ঘোষ-নন্দ ঘোষ, কালো জামায় কালো রঙের দাগ পড়লেও দেখা যায় না। জামায়াত-শিবির হচ্ছে সাদা জামার মতো। আলেম-ওলামারা হচ্ছে সাদা জামার মতো।"

নির্বাচনের বিষয়ে অভিযোগ করে লেবার পার্টির চেয়ারম্যান বলেন, "নির্বাচনের আগে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হয়েছে এবং নির্বাচনে কারচুপি করে অনেক প্রার্থীকে পরাজিত করা হয়েছে। ১১ দলীয় জোটের সমন্বয়কারী ডা. হামিদুর রহমান আজাদ, মাওলানা মামুনুল হক এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ গুরুত্বপূর্ণ নেতাদের পরিকল্পিতভাবে হারানো হয়েছে।"

তিনি সরকারকে সতর্ক করে বলেন, বর্তমান সরকার যদি মনে করে থাকে যে তারা পাঁচ বছর ক্ষমতায় থাকবে, তাহলে তারা ভুল করছে। অতীতের সরকারগুলোও পাঁচ বছর ক্ষমতায় থাকার প্রত্যাশা করেছিল, কিন্তু জনগণের আন্দোলনের মুখে তা সম্ভব হয়নি। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোট কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান তিনি।

তথ্যসূত্র: টিডিসি রিপোর্ট

জনতার শব্দ — সততা ও বস্তুনিষ্ঠ সংবাদের সাথে আপনার পাশে।

Post a Comment

Previous Post Next Post