রংপুরের মাহিগঞ্জ থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের আকুতি
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ থেকে আহাদ মিয়া নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। সে ২ নং হারাগাছ ইউনিয়নের বকুলতলা বাজার এলাকার এরশাদুল হকের (গাটু) ছেলে এবং বড়দরগা মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ তারিখ (রবিবার) সন্ধ্যা ৭টার দিকে রংপুরের মাহিগঞ্জ বাজার থেকে বড়দরগা মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে তার বাবা তাকে একটি অটোতে তুলে দেন। কিন্তু এরপর সে আর মাদ্রাসায় পৌঁছায়নি। গত দুই দিন ধরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ হওয়ার সময় আহাদের পরনে কালো রঙের জুব্বা ছিল বলে জানিয়েছে তার পরিবার।
হারিয়ে যাওয়া এই শিশুটিকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার। কোনো হৃদয়বান ব্যক্তি বাচ্চাটির সন্ধান পেয়ে থাকলে বা তাকে কোথাও দেখলে অবিলম্বে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের নম্বর:
০১৭৮২৮০০৭৭৯ (ছেলের বাবা) অথবা ০১৩০৯৪৯৭০৪০
