নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২৫-২৬ সেশনের স্নাতক শ্রেণীর ভর্তি প্রক্রিয়ায় সাবজেক্ট ও কলেজ চয়েসের আবেদন কার্যক্রম সম্পন্ন হয়েছে। মোট ১১ হাজার ২৯০টি আসনের বিপরীতে ৩টি ইউনিটে যৌথভাবে ১৬ হাজার ১৮১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী বিষয় ও কলেজ পছন্দের আবেদন ফরম জমা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরিচালনা কমিটির সূত্র জানায়, তিন ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকেই এই ১৬ হাজার ১৮১ জন শিক্ষার্থী তাদের পছন্দক্রম অনুযায়ী আবেদন সম্পন্ন করেছেন। নির্ধারিত আসন সংখ্যার তুলনায় প্রাপ্ত আবেদনের সংখ্যা ইতিবাচক হওয়ায় মেধা তালিকার ভিত্তিতে স্বচ্ছতার সাথে আসন বণ্টন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।
কলেজ ও বিষয় পছন্দের মেয়াদ শেষ হওয়ায় দ্রুততম সময়ের মধ্যেই অর্থাৎ আজ ৩রা আগস্ট সাবজেক্ট চয়েস এর ফলাফল শিক্ষার্থীদের মেধা ও পছন্দের ভিত্তিতে প্রথম পর্যায়ের আসন বরাদ্দ ও কলেজ সাবজেক্ট চয়েসের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে ঢাকেবি কর্তৃপক্ষ।
