Logo জনতার শব্দ - নিউজ পোর্টাল

সত্যের সন্ধানে নির্ভীক ও সর্বশেষ সংবাদ এবং প্রয়োজনীয় আপডেট

🔴 নোটিশ: জনতার শব্দ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! 📌 জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা এবং গুরুত্বপূর্ণ সকল খবরের সর্বশেষ আপডেট পেতে সাথেই থাকুন। আরোও এখানে পাচ্ছেন সরকারি সকল সেবার ওয়েবসাইট, "সরকারি তথ্য" ক্লিক করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ
সর্বশেষ সংবাদ
লোড হচ্ছে...

অ্যাকশনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

অ্যাকশনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

সন্ধ্যা ৭:২৯ | শনিবার, ৮ আগস্ট ২০২৬
ইসফার নাজমুল হুদা
✒️ নিজেস্ব প্রতিনিধি: ইসফার নাজমুল হুদা (জনতার শব্দ)

হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডের সময় তিনি সেনাবাহিনীর মেজর ছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান এবং তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

অন্যদিকে, বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনায় গত ২৮ জুলাই বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে হেফাজতে নেয় বিমানবাহিনী। এর আগে ২১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম-খুনের মামলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় ওই কর্মকর্তার সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। এছাড়া জুলাই বিপ্লবের সময় ছাত্র-জনতার ওপর গুলি চালানোর অভিযোগে কয়েকজন কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছেন। Time& Calendars

ধারাবাহিক সংস্কার কার্যক্রম

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে পুলিশ প্রশাসনে ধারাবাহিক সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন ধাপে দুই শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তারা সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে অবসরে গেছেন।

একইভাবে অন্তর্বর্তী সরকারের সময়ও আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে কয়েকশ আমলাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরও শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে সরকার সংশ্লিষ্টরা জানান, প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সুবিধাপ্রাপ্ত ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত বলে চিহ্নিত কর্মকর্তাদের কার্যক্রমও পর্যালোচনা চলছে। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় ইতোমধ্যে তদন্ত ও মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে।

নীতিনির্ধারকদের মতে, রাষ্ট্রযন্ত্রকে দলীয় প্রভাবমুক্ত করে একটি নিরপেক্ষ, দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য। সেই ধারাবাহিকতায় শতাধিক কর্মকর্তার কর্মকাণ্ড নিবিড় নজরদারিতে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে…

Previous Post Next Post