Logo জনতার শব্দ - নিউজ পোর্টাল

সত্যের সন্ধানে নির্ভীক ও সর্বশেষ সংবাদ এবং প্রয়োজনীয় আপডেট

🔴 নোটিশ: জনতার শব্দ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! 📌 জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা এবং গুরুত্বপূর্ণ সকল খবরের সর্বশেষ আপডেট পেতে সাথেই থাকুন। আরোও এখানে পাচ্ছেন সরকারি সকল সেবার ওয়েবসাইট, "সরকারি তথ্য" ক্লিক করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ
সর্বশেষ সংবাদ
লোড হচ্ছে...

এসএসসির এত খাতা পুনর্মূল্যায়ন করা প্রায় অসম্ভব, আমরা নীতিমালা করব

এসএসসির এত খাতা পুনর্মূল্যায়ন করা প্রায় অসম্ভব, আমরা নীতিমালা করব

দুপুর ২:৪৫ | সোমবার, ১৭ আগস্ট ২০২৬
ইসফার নাজমুল হুদা
✒️ নিজেস্ব প্রতিনিধি: ইসফার নাজমুল হুদা (জনতার শব্দ)

এসএসসি পরীক্ষার খাতা পুনঃর্নিরীক্ষণের জন্য প্রায় ১২ লাখ আবেদন পড়েছে, যা সব দেখা প্রায় অসম্ভব জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমি ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনেই খাতা পুনর্মূল্যায়নের সুযোগ চালু করেছিলাম। কিন্তু এবারের অভিজ্ঞতা দেখে মনে হচ্ছে, প্রায় সবাই খাতা পুনর্মূল্যায়ন করতে চাইছে।’

এরই মধ্যে ১২ লাখের বেশি আবেদন পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মনে হচ্ছে আমাকে আবার প্রায় ২০ লাখ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটি দেখতে হবে—এটা বাস্তবিক অর্থেই অসম্ভব। এমন সুযোগের অপব্যবহার করা যাবে না।’ আজ সোমবার (১৭ আগস্ট) রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা একটি নীতিমালা প্রণয়ন করব। কোন ধরনের খাতা বা কোন পরিস্থিতিতে খাতা পুনর্মূল্যায়ন করা যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা থাকবে। কারণ দেখা যাচ্ছে, কেউ জিপিএ-৫ বা গোল্ডেন প্লাস পাওয়ার পরও পুনর্মূল্যায়নের আবেদন করছে।’

মন্ত্রী বলেন, ‘এর অন্যতম কারণ হলো নম্বর ভবিষ্যতের শিক্ষাজীবনের বিভিন্ন ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এভাবে বিপুলসংখ্যক খাতা পুনর্মূল্যায়নের আবেদন করা হলে পুরো প্রক্রিয়াটি অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই বিষয়টি নিয়ে একটি কার্যকর ও বাস্তবসম্মত নীতিমালা প্রয়োজন।’

Previous Post Next Post