রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মো. নজরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আদালতের মাধ্যমে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
