Logo জনতার শব্দ - নিউজ পোর্টাল

সত্যের সন্ধানে নির্ভীক ও সর্বশেষ সংবাদ এবং প্রয়োজনীয় আপডেট

🔴 ব্রেকিং নিউজ: জনতার শব্দ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! 📌 জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা এবং গুরুত্বপূর্ণ সকল খবরের সর্বশেষ আপডেট পেতে সাথেই থাকুন। আরোও এখানে পাচ্ছেন সরকারি সকল সেবার ওয়েবসাইট, "সরকারি তথ্য" ক্লিক করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ

জনতার শব্দ
শনিবার, ২৫ জুলাই ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
প্রতিবেদক প্রতিবেদক: আবু রায়হান কবির
📌 কাউনিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

রংপুরের কাউনিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড খানা তথ্য ভান্ডার (Household Database) তৈরির লক্ষ্যে তথ্যসংগ্রহকারী এবং সুপারভাইজার পদে নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ জুলাই (রবিবার) উপজেলা পরিষদ হলরুমে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ২৪ জুলাই কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারী প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে নিজ নিজ ইউনিয়ন ও পৌরসভার সময়সূচি অনুযায়ী উপস্থিত থাকতে হবে।

মৌখিক পরীক্ষার সময়সূচি:

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২নং হারাগাছ ইউনিয়ন, হারাগাছ পৌরসভা, কুর্শা ইউনিয়ন এবং টেপামধুপুর ইউনিয়নের প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৬ জুলাই সকাল ১০:৩০ মিনিটে শুরু হবে।

অন্যদিকে, বালাপাড়া ইউনিয়ন, সারাই ইউনিয়ন এবং শহীদবাগ ইউনিয়নের প্রার্থীদের পরীক্ষা একই দিন দুপুর ২:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র, ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র (NID) এবং অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

জনতার শব্দ — সততা ও বস্তুনিষ্ঠ সংবাদের সাথে আপনার পাশে।

Post a Comment

Previous Post Next Post